ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আত্রাইয়ে বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ঠ গ্রাহকেরা


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৩ বিকাল ৫:৩৭
নওগাঁর আত্রাই দিন ও রাতে ঘণ্টায় ঘণ্টায় লোডশডিংয়ের কারণে চরম বিপাকে পড়েছেন উপজেলার বাসিন্দারা। বিদ্যুৎ অফিসে তথ্য মতে, উপজেলায় মোট গ্রাহক‌ রয়েছে ৬৪ হাজার ২৫৬ জন। ফিডার রয়েছে ১২ টি এবং সাব-স্টেশন রয়েছে ৩টি। দৈনিক বিদ্যুতের চাহিদা ১৬ মেগাওয়ার্ট। প্রতিদিন সরবারহ হচ্ছে ৫-৮‌ থেকে ৮-৬ মেগাওয়াট বিদ্যুৎ। যায় কারণে লোডশডিং বেশি হচ্ছে। এই লোডশেডিং চলছে পল্লী বিদ্যুৎ সঞ্চালন লাইনে। প্রতিষ্ঠানটির আওতাধীন উপজেলার চত্বরে দিনে দুই চারবার বিদ্যুৎ গেলেও গ্রামঞ্চল এলাকাগুলোতে দিন-রাত মিলে ৮-১০ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকেরা। 
 
উপজেলার হেঙ্গলকান্দী গ্রামের ব্যবসায়ী অভি বলেন, আমাদের এলাকায় প্রতি এক ঘন্টা পরপর বিদ্যুৎ যায় আর আসে। বিশেষ করে রাতেরবেলা বেশি বিদ্যুৎ থাকেনা। বিলগলিয়া গ্রামের রুবেল হোসেন বলেন, আমার গ্রামের মানুষ বিদ্যুৎ কি তা  ভুলেই গেছি, কারণ দিনে তিন ঘন্টা আর রাতে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে। বিদ্যুৎ অফিসে ফোন দিলে নানা বাহানার কথা বলে। বড়ভিটা গ্রামের শিক্ষক সুজাউদৌলা বলেন, আজ দিনে দুই-তিন বার বিদ্যুৎ গেছে সকাল এগারোটার দিকে গেছে আধাঘণ্টা পর চলে এসেছে, আবার বারোটার দিকে গেছে একঘন্টা পরে এসেছে। বিদ্যুৎ চলে যাওয়ার নির্দিষ্ট সময় নেই। এ বিষয়ে করো দেখার‌ও নেই। পবনডাঙ্গা গ্রামের করিম বলেন, কয়দিন ধরে বিদ্যুৎতের বেশি সমস্যা দেখা দিয়েছে, দিনে এক ঘন্টা বিদ্যুৎ থাকলে দেড়ঘন্টা থাকেনা। সন্ধ্যাবেলা নামাজে বসলেই বিদ্যুৎ চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ওয়ার্কশপ মালিক বলেন, সারাদিন লোডশেডিং। দিনে কতবার কারেন্ট যায় তা বলা মসকিল। লোডশেডিং দেওয়ার কোন সময়সীমা নির্ধারণ নাই। আবার মাঝে মাঝে ঘন্টার পর ঘণ্টা লোডশেডিং চলে। নারিকেলবাড়িয়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, চলতি মৌসুমে প্রায় ৮ বিঘা জমিতে ধান রোপন করেছি। একেতো নেই বৃষ্ঠি আবার রয়েছে অনেক লোডশিডিংও যার কারণে জমিতে পানি না থাকায় পরেছি বিপাকে। 
 
ব্যপারে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আলীম বলেন, আমরাও চাহিদার চেয়ে সরবরাহ কম পাচ্ছি। ফলে লোডশিডিং একটু বেশি পড়ছে। তবে আশা করছি দ্রæত  এ সমস্যা কেটে যাবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান