ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরের বন থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৩-৮-২০২৩ বিকাল ৫:৪৬

টাঙ্গাইলের মধুপুরের বন থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের রাজাবাড়ী বিটের পঁচারচনা বন এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। 

অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৩০- ৪০ বছর এবং গত ১০-১২ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বনের ওই স্থানে ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধুপুর থানার উপ পরিদর্শক(এসআই) ফখরুল ইসলাম জানান, ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার পথে কারো নজরে আসার পর থানায় খবর আসে। বেলা সাড়ে ১২ টার দিকে ঘটনা স্থলে গিয়ে প্রায় গলে যাওয়া ও পা বিচ্ছিন্ন এক ব্যক্তির অর্ধেক লাশ পাওয়া যায়। গতকাল বুধবার প্রথমে শিশুদের নজরে পড়ে। তখন নাকি পা ছিল। উদ্ধারের সময় পা পাওয়া যায়নি। বনের শিয়াল বা অন্য প্রাণী লাশের পা নিয়ে যেতে পারে। চেহারা বুঝার কোন উপায় নেই। কালো রঙের জিন্স প্যান্ট ও একই রঙের গেঞ্জি পড়া আছে। 

তিনি আরও জানান, লাশ উদ্ধারের খবরে মধুপুরের বিপ্রবাড়ী এলাকার সম্প্রতি এক যুবক হারানো
পরিবারের সদস্যগণ থানায় এসে লাশ সনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

এমএসএম / এমএসএম

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮