ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসায় নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩-৮-২০২৩ বিকাল ৫:৫৩

নওগাঁর ধামইরহাট পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত উপজেলার একমাত্র ইসলামী কিন্ডারগার্টেন ‘ধামইরহাট আইডিয়াল মাদ্রাসা’য় যোগদান করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন অধ্যক্ষ। ৩ আগস্ট সকাল ১০ টায় ধাইরহাট থানা ভবনের সামনে নুরানী শপিং কমপ্লেক্ষ সংলগ্ন সাইদ ম্যানসনে অবস্থিত ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যাংকার মোঃ মামুনুর রশিদ ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাকে তাকে ফুলের তোড়া দিয়ে বরন করেন মাদ্রাসার পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র-২ মোঃ মেহেদী হাসান, কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের প্রমুখ। এ সময় সাবেক অধ্যক্ষ মো. রাসেলসহ শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘আমি আমার মেধা, যোগ্যতা, সর্বোচ্চ শ্রম দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাবো এবং আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন যাতে সকলের সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানটিকে ধামইরহাটের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে পারি।’

এমএসএম / এমএসএম

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা

শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা

ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক

বড়লেখায় দিনদুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট