ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় বিয়ের অনুষ্ঠান বন্ধ করলেন এসিল্যান্ড


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:৩৯
সরকার ঘোষিত চলমান লকডাউন উপেক্ষা করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিবাহের অনুষ্ঠানের আয়োজন বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা। বুধবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী  গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, লকডাউন উপেক্ষা করে উত্তর ফুলদী গ্রামের মো. লোকমান হোসেনের মেয়ের বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে প্রশাসনের লোকজন ‍উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে আয়োজনে যোগ দেয়া অতিথিরা পালিয়ে যান। পরে বাড়িতে গিয়ে সব আয়োজন বন্ধ করে দেন এসিল্যান্ড।
 
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। তবুও যারা সরকারি আদেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
এ সময় উপস্থিত ছিলেন- দুলাল মেম্বার ও করোনা প্রতিরোধে ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওজিদুর রহমান।
 
এদিকে, লকডাউন বাস্তবায়নে প্রতিনিয়ত অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস