ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩


ঘোড়াঘাট প্রতিনিধি photo ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৩ রাত ৯:২৮
দিনাজপুরের ঘোড়াঘাটে ফারহানা আক্তার চুমকি (৩৫) এর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে দিনাজপুর জেলা পুলিশ সুপারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার মূল আসামী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছাতিনালী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে  ৮নং আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রাজ্জাক, তার সহযোগী একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে এমদাদুল হক (৪৮) ও হত্যার কাজে ব্যবহৃত মাইক্রোবাসের ড্রাইভার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণপুর মরিচা গ্রামের ইয়াকুব আলীর ছেলে এমদাদুল হক (৪৫)।
 
জানা যায়, গত ২৮ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বুলাকীপুর ইউপির সিংগানলা এলাকায় কানাগাড়ী-বলগাড়ী সড়কের পাশে আম বাগানের কোনায় অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ ও পিবিআই টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় সনাক্ত করে। পরে গত ২৯ জুলাই ভিকটিমের পিতা জয়পুরহাট সদর এলাকার বাসিন্দা মোখলেছুর রহমান বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। 
 
বাদীর মেয়ে ভিকটিম ফারহানা আক্তার চুমকি (৩৫) কে নিয়ে তার স্বামী জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকায় ভাড়া বাসায় থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে মুদি দোকানের ব্যবসা করেন। ব্যবসার কাজ শেষে প্রতিদিন রাত্রী করে বাড়ি ফেরার সুবাদে আসামী আঃ রাজ্জাকের সাথে তার প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০২০ সালে তারা গোপনে বিয়ে করেন। এ নিয়ে তাদের পরিবারে অশান্তির সৃষ্টি হলে ৮নং আওলাই ইউপির সাবেক চেয়ারম্যানের পারিবারিক সম্মানহানির ভয়ে ভিকটিমকে হত্যা করে দূরে ফেলে রাখার পরিকল্পনা করে। পরবর্তীতে গত ২৭ জুলাই বৃহস্পতিবার আঃ রাজ্জাক তার ৩ সহযোগীকে নিয়ে বিয়ের আশ্বাসে মাইক্রোবাসে করে তুলে নিয়ে আসামীরা নাইলনের রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ভিকটিমকে খারাপ চরিত্রের প্রমাণ করার জন্য দূরে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
 
এরপরই জেলা পুলিশ সুপার মোঃ শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম- এর নির্দেশনায় ঘোড়াঘাট থানা পুলিশ সহ পুলিশের বিশেষ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গত ২ আগস্ট মূল আসামীর সহযোগী এমদাদুল হককে আটক বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। পরের দিন ৩ আগস্ট মূল আসামী আঃ রাজ্জাক ও গাড়ীর ড্রাইভার এমদাদুল হককে জয়পুরহাট জেলা থেকে গাড়ী সহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকান্ডের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার