ঘোড়াঘাটে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান- এর সভাপতিত্বে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, রানিগঞ্জ সরকারি স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু প্রমুখ। পরে উপজেলা যুব উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যুবক যুবতীদের মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়। এর আগে উপজেলা চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনির-উজ্জামান মুরাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আব্দুর রেজা সহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied