রাজস্থলীতে পাহাড়ি ঢলে বাঙালহালিয়ায় ভারি বর্ষণে কয়েক টি গ্রাম প্লাবিত
রাঙামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নে টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার দেখা দিয়েছে। এতে অন্তত কয়েক টি গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে ড্রেনের বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। এতে ঢলের পানিতে প্লাবিত হচ্ছে প্রায় সম্পূর্ণ বাঙালহালিয়া বাজার ও গ্রাম। পানিবন্দি হয়ে পড়ছে কয়েক পরিবারের মানুষ। পানিবন্দি অবস্থায় মানবেতর দিন কাটছে সাধারণ মানুষেরা। অনেকের ঘরে পানি থাকায় রান্নাবান্না করতে পারছে না। শুকনো খাবার খেয়ে দিন কাটছে তাদের।
সরেজমিন ঘুরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের বাণিজ্যিক এলাকা বাঙালহালিয়া বাজার ও মহিলা সদস্যা বাপ্পি দেবের বাড়ী সংলগ্নে পাহাড়ী ঢলের পানির প্রবল স্রোতে পানি টুকছে নিচু এলাকায়।
এ ছাড়া পাহাড়ি ঢলে বাজারের পাশের কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের আশ পাশ টানা বর্ষণে প্লাবিত হয়েছে। এতে কোমর পরিমান পানি উঠে সাধারণ জনগনের চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাজারের কিছু অসাধু ব্যক্তি নিজের ইচ্ছা মাফিক দোকান ঘর নির্মাণ ও পানি নিস্কাশনের পথ বন্ধ করায় এলাকায় ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করছে। ভাঙনের পর থেকেই হু হু করে পানি বেড়ে সম্পূর্ণ বাঙালহালিয়া বাজার সহ কয়েক টি গ্রাম প্লাবিত হয়েছে।
উপজেলার বাঙালহালিয়া বাজার ও কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এ বিষযে কোন সমাধান পাইনি। এলাকাবাসী গবাদিপশু নিয়ে পড়েছে বেকায়দায়। ঢলের পানিতে তলিয়ে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ, সহ রাস্তাঘাট। প্রতি বছর বর্ষা মৌসুম আসলে পুরো বাজার এলাকাকায় পানি বন্দি থাকা সাধারণ ক্রেতারা বাজারে যেতে পারছেনা, এবং নোংরা পরিবেশ মাখা কাচা তরকারী বাজারে বিক্রি ক্রেতা প্রবেশ অউপযোগি পড়ছে কোন সমাধান কর্তৃপক্ষে কাছ হতে পাইনি বলে সাধারণ ক্রেতারা জানান।
৩ নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন,বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয়।
এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, পানিবন্দি যাতে মানুষ না হয় সে বিষয়ে চেয়ারম্যানের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে । সেই সঙ্গে পানিবন্দিদের পরিবারকে সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে সাহায্য চাওয়া হবে বলে গণমাধ্যম কে জানান।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied