ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

প্রাইভেট কারের ওপর কনটেইনার, শিশুসহ অক্ষত ৪


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ২:০

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কনটেইনারবাহী লরি উল্টে প্রাইভেট কারকে চাপা দেয়। এতে কারে থাকা শিশুসহ মোট ৪ চারজন আটকা পড়ে। শনিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এসময় প্রাইভেট কারে থাকা লোকজন গগনবিদারী চিৎকার শুরু করে এবং আশেপাশের অনেক লোকজন জড়ো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে ঘণ্টাখানেকের চেষ্টায় বেলা ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কনটেইনারটি সরিয়ে নেয়।

ফায়ার সার্ভিস কুমিরার সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, এটি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কনটেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে। আল্লাহর রহমতে প্রাইভেট কারে থাকা কারও তেমন সমস্যা হয়নি। শিশুসহ ৩ জন একেবারে অক্ষত অবস্থায় ছিল। তবে কারচালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা