ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাই-সড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৩:০

চট্টগ্রামের রাউজানের কাপ্তাই মহাসড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ ছিলো প্রায় ৪ ঘন্টা অন্যদিকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। সকাল ৮টায় গাছ পড়লে সেটি অপসারণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল ১০টার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে। শনিবার (৫ আগস্ট) কাপ্তাই মহাসড়কের রাউজানের পাহাড়তলী তাপবিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় একটি সিএনজি অটোরিকশার উপর গাছ পড়লে গাড়িটি দুমড়ে মুচড়ে যাই। সড়কের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার লাইনের বিদ্যুৎ সংযোগের ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এতে রাউজানসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঘটনার সময়ে গাড়িতে তাকা কয়েকজন যাত্রী গুরুত্ব আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠান বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, তাপবিদ্যুৎ এলাকায় বড় একটি গাছ মালবাহী সিএনজি অটোরিকশার উপর পড়লে, এসময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। যথা সময়ে গাছ কেটে সরানো না হওয়ায় প্রায় চারঘন্টা দুই পাশে যানবাহন আটকা পড়েছিল। প্রায় ১০টার দিকে গাছ কেটে সরানো হলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এবিষয়ে জানতে চাইলে চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে শনিবার সকালে বিশাল গাছটি ভেঙে একটি সিএনজি গাড়ীর উপর পরে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিস মিলে গাছটি কেটে সারানোর জন্য প্রায় কয়েক ঘন্টা কাজ করে আমরা যানচলাচল স্বাভাবিক করি। এসময় কয়েকজন আহত হয়েছে তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান