নানান আয়োজনে হাতিয়ায় শেখ কামালের ৭৪'তম জন্মবার্ষিকী পালিত
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
হাতিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কায়সার খসরু এর সভাপতিত্বে ও প্রসাশনিক কর্মকতা মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
হাতিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা জামরুল ইসলাম, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমির হোসেন, উপজেলা প্রকৌশলী মো: সাজ্জাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ কে এম মানছুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আমির হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস চন্দ্র পাল, হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, পরিসংখ্যান কর্মকর্তা সনজ্ঞয় সাহা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো: বদিউজ্জামান, হাতিয়া সমাজসেবা অফিসার কাজী ইমরান হোসেন, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান