ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হকের মৃত্যু বার্ষিকী পালন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৩:৪

নওগাঁর নিয়ামতপুরের বর্ষিয়ান আওয়ামী রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৫ আগস্ট) দুপুরে মরহুমের গ্রামের বাড়ি নিয়ামতপুর উত্তর বাড়িতে কোরআন খতম, মিলাদ মাহফিল দোয়া ও শিরনী বিতরণ করা হয়। এনামুল হকের কবরের সামনে সকলে একত্রিত হয়ে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মরহুম এনামুল হকের ছেলে সাবেক উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান রানা। এদিকে এনামুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার মসজিদগুলোতে তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এনামুল হক ১৯৭৮ - ১৯৯২ সাল পর্যন্ত নিয়ামতপুর উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯২ - ২০২০ সাল পর্যন্ত তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ - ২০১৯ সাল পর্যন্ত তিনি টানা দুই বার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শেষে দলীয় কোন্দলের জেরে দল থেকে ছিটকে পড়েন তিনি। এমনকি তার প্রথম মৃত্যু বার্ষিকী পালনে উপজেলা আওয়ামী লীগ কোন উদ্যোগ গ্রহন করেনি। রেজাউল হাসান রানা বলেন, আমার বাবাকে অসুস্থ্য রাজনীতির ধারক বাহকরা মিথ্যে অপবাদ দিয়ে রাজনীতির মাঠ থেকে সরে দিয়েছিলেন। তিনি সেই কষ্ট সহ্য করতে না পেরে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। চিকিৎসার জন্য ভারতে নেওয়া হলে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। পিতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন রানা। উল্লেখ্য, গত ২০২২ সালের ৫ আগষ্ট এনামুল হক মৃত্যু বরণ করেন। পরে ৬ আগষ্ট প্রয়াতের লাশ নিয়ামতপুর উত্তরবাড়ি গ্রামের নিজ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত