ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইপিআই টেকনোলজিস্ট রবিউল হোসেন বরখাস্ত


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:৪৪

পটিয়ায় প্রশাসনের অনুমতি ছাড়া ২ হাজার ৬০০ করোনার টিকা দেয়ার ঘটনায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ রবিউল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ ‍আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মো. খুরশীদ আলমের নির্দেশক্রমে তাকে বরখাস্ত করা হয় বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান।

অভিযোগ সূত্রে জানা  যায়, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ রবিউল হোসেন হাসপাতালের প্রশাসনিক অনুমতি ছাড়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের আরফা করিম উচ্চ বিদ্যালয় ও শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র স্থাপন করে ৩০ ও ৩১ জুলাই নিবন্ধন ছাড়াই এলাকাবাসীর মাঝে ২ হাজার ৬০০ টিকা প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জকে জানানো হলে সিভিল সার্জনের উদ্যোগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি মঙ্গলবার রিপোর্ট প্রদানের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত রবিউল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বরখাস্ত করা হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন