শাহজাদপুরে কানের দুল ছিনতাইকারী হৃদয় কুন্ডু আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে কানের দুল ছিনতাইয়ের অভিযোগে পূজা উদযাপন কমিটির একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হৃদয় কুন্ডু পৌর সদরের দ্বারিয়াপুর মহল্লার কনক কুন্ডুর ছেলে ও পৌর পুজা উদযাপন কমিটির একজন সদস্য। শনিবার (৫আগষ্ট) দুপুরে এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান- গতশুক্রবার সকালে বৃদ্ধ নারী মাধব রানী ঘোষ প্রাতঃ ভ্রমন বের হলে শাহজাদপুর সরকারী কলেজের পিছনে হৃদয় তাকে মারধোর ও মেরে ফেলার ভয় দেখিয়ে তার কানের দুল ছিঁড়ে নিয়ে যায়। এতে ভুক্তভোগীর গুরুতর আহত ও কান ছিঁড়ে যাওয়ায় তিনটি সেলাই দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগীর মেয়ে সাথি রানি থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করলে এসআই মোস্তোফার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী হৃদয় কুন্ডু ও তিন আনা স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। তিনি আরও জানান- মামলা রুজু করিয়া হৃদয় কুন্ডুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাণী সাহা ও সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানান- বিষয়টি আমরা জানতে পেরেছি, সাংগঠনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন