দুর্গাপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোর রিকশার ধাক্কায় নুসরাত নামের ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সনারকান্দা গ্রামের চৌরাস্তা-শিবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আনজুয়ারা নামে অপর এক শিশু আহত হয়েছে। নিহত নুসরাত ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু নুসরাতকে কোলে নিয়ে বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল শিশু আনজুয়ারা (সম্পর্কে ফুফু)। এক পর্যায়ে একটি অটোরিকশার সামনে হঠাৎ দৌঁড় দিলে অটোটি তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশু নুসরাত ও তার ফুফু আনজুয়ারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু নুসরাতকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান