ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া স্বাক্ষরে ভিজিএফ চাল আত্মসাৎ


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৩ বিকাল ৫:৩৪

নেত্রকোনার মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলামের (জহর) বিরুদ্ধে ভুয়া স্বাক্ষরে ভিজিডিও ভিজিএফের চাল আত্মসাৎের অভিযোগ তদন্তে ধীর গতির অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে।
অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ মে জেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয় মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। তবে দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তদন্ত শুরু করেনি উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তারা এখনো তদন্ত শুরু করেননি।
এনিয়ে অভিযোগকারী তেতুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার নুর কবি মিয়া তদন্তে ধীর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযোগকারীর সাথে কথা বলে ও সংশ্লিষ্ট সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, তেতুলিয়া ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল কাশেম সাইফুল ২০২২ সালে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে প্রদেয় ভিজিএফ কার্ড ও প্রতিমাসে ভিজিডি কার্ডেও বিপরীতে চাল উপকারভোগীদের টিপ-স্বাক্ষর জাল করে তুলে আত্মসাৎ করেছেন। ভিজিএফ চাল বিতরণের মাষ্টাররোলে অনেক উপকারভোগীর নাম দুইবার করে লেখা। আবার কারও নাম থাকলেও বাবার নাম ও ঠিকানা কিই নেই। কিছু কার্ডের ক্ষেত্রেও তারা একইভাবে কয়েকজন উপকারভোগীকে চাল দিয়ে বাকিদের টিপ-সই জাল করে চাল তুলে আত্মসাৎ করেন।
এ বিষয় উল্লেখ কওে ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও ফাগুয়া গ্রামের বাসিন্দা নুরকবি মিয়া গত ৫ এপ্রিল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সাথে প্রমাণ যুক্ত করে জমা দেন তিনি। একই অভিযোগ তিনি ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক) আঞ্চলিক কার্যালয়ে করেন। পরে দুদকে করা অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বিপিন চন্দ্র বিশ্বাস গত ২৮ এপ্রিল উভয় পক্ষকে ডেকে তথ্য প্রমাণ উপস্থাপন করতে বলেন। 
এদিকে জেলা প্রশাসনে করা অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ মে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিসয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। তবে নির্দেশনার দুই মাস পেরিয়ে গেলেও সবেমাত্র তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখনো তদন্ত শুরু করেনি কমিটি। এ নিয়ে অভিযোগকারী ক্ষোভ প্রকাশ করেন।
তদন্ত কমিটির প্রধান মোহনগঞ্জের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ শনিবার (৫ আগস্ট) জানান, গত সপ্তাহে আমি এ বিষয়ে নির্দেশনা পেয়েছি। আগামী সপ্তাহে এ বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানকে নোটিশ করবো। সেইসাথে তদন্ত কাজ শুরু করা হবে। তদন্ত কমিটির অপর অপর দুই সদস্য হলেন- মোহনগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তাদের সাথে পরামর্শ করে আগামী সপ্তাহে চেয়ারমানকে নোটিশ করা হবে জানান তিনি।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, বিষয়টি তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছে। দ্রুত তারা তদন্ত কাজ শুরু করবেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ