গজারিয়া ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের গজারিয়া ইউনিয়ন পরিষদে করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ আগস্ট) বেলা ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট থেকে সারাদেশে ইউনিয়ন পর্যায়েও করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য গজারিয়া ইউনিয়ন পরিষদে টিকাকেন্দ্র স্থাপন করা হচ্ছে।
এ সময় গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবূ তালেব ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম। এ সময় ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, মহিলা মেম্বারসহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী-অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বলেন, এবার টিকা দেয়ার বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। গজারিয়ায় ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র স্থাপন করছি। সেখান থেকে ইউনিয়নের সব লোকজন, যারা টিকা নিতে চায় বা প্রয়োজন, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এ সুবিধা আমরা করে দিচ্ছি। তাদের যে আইডি কার্ড, তা নিয়ে এলে টিকা দিতে পারবে। আগামী ৭ আগস্ট থেকে আমরা গজারিয়ার প্রত্যকেটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু করব।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied