ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাতের আধারে ৮শত পটল গাছ কেটে দিলো দূর্বৃত্তরা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ১২:২৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুরে আব্দুল মান্নান নামে এক কৃষকের রাতের আধারে ২০ শতাংশ জমির পটল ক্ষেতের সকল গাছে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার(৫ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুল মান্নান ওই গ্রামের কাসেম আলীর ছেলে।
 
স্থানীয়রা জানান, বাড়ির পাশের উচু ২০ শতাংশ জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করে সংসার চলে কৃষক আব্দুল মান্নানের। চলতি মৌসুমে ওই জমিতে পটল চাষাবাদ করেন। পটল গাছে পুরো মাচাংয়ে ছড়িয়ে পড়েছে। ফুল ফলও দিচ্ছে। বাজারে বিক্রি শুরু করেছেন ক্ষেতের পটল। ফলপুর্ন পটল ক্ষেতে সারাদিন পরিচর্যা করেন কৃষক আব্দুল মান্নান।
 
শনিবার(৫ আগস্ট) সকালে ক্ষেতে গিয়ে কৃষক আব্দুল মান্নান দেখতে পান তার পটল ক্ষেতের সকল গাছ মরে যাচ্ছে। পরে দেখতে পারের মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়ায় কে বা কাহারা শত্রুতা বশত কেটে দিয়েছে। ২০ শতাংশ জমির প্রায় ৭/৮ শত পটল গাছের সবগুলো কেটে দিয়ে দুর্বৃত্তরা।
 
স্থানীয়দের দাবি, পটল ক্ষেতে ৭/৮ শত গাছ কেটে দিতে নুন্যতম এক ঘন্টার অধিক সময় লেগেছে। কে বা কাহারা শত্রুতা বশত এই অপকর্ম করতে পারে। সীমান্তবর্তি এলাকা হওয়ায় কেউ কেউ দাবি করছেন মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে। কৃষক মান্নানের তেমন কোন শত্রু নেই এলাকায়।
 
কৃষক আব্দুল মান্নান জানান, সন্তানের মতই পটল ক্ষেতে যত্ন করতাম। ফলনও হয়েছিল বাম্পার। পটল তুলে বাজারে বিক্রিও শুরু করেছি। এমন ফল ধরা ক্ষেতে কে যে এত বড় ক্ষতি করল। পটল গাছ নয়, যেন আমার গলায় ছুরি চালিয়েছে। ন্যায় বিচার দাবি করেন তিনি।
 
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির বলেন, এমন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহির ইমাম বলেন, বিষয়টি জানা নেই। তবে খোজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার