ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির সম্মেলন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ১২:২৫

কাজ, মজুরি, অধিকার ও ইনসাফ চাই এই প্রতিপাদ্যে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে শনিবার রাতে কমরেড আজিম উদ্দিন কে সভাপতি ও কমরেড বাবুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড রহম আলী‘র সভাপতিত্বে সর্বস্তরের অংশগ্রহণে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সিপির কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনি কান্ত সরকার, উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ রুপন কুমার সরকার সহ সিপিবি, ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতির উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে আসছে। রাষ্ট্রের কর্মচারীসহ অন্যাদের পেনশনের ব্যবস্থা আছে, কিন্তু যাদের ঘামে অর্জিত টাকায় দেশ চলে তাদের কোন পেনশন, চিকিৎসা বা রেশনিং এর ব্যবস্থা নাই। বর্তমান সরকারের কাছে জোর দাবী জানাই, দেশের খেটে খাওয়া ষাটোর্ধ মানুষদের কথা ভাবুন, তাঁদের বেঁচে থাকার জন্য অতি শিঘ্রই পেনশন, চিকিৎসা ও রেশনিং চালু করুন। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ