ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষ ড্রাইভার ও হেলপার গুরুতর আহত
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকে ট্রাকে সংঘর্ষে এক গাড়ীর ড্রাইভার ও অপর গাড়ীর হেলপার গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (৬ আগস্ট) সকাল ৭ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মিশন নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর গামী একটি ট্রাক (যাহার নম্বর ঢাকা মেট্রো ট-২৪-৪৪১০) মিশন নামক এলাকায় রাস্তার পাশে থামিয়ে গাড়ীর টুকটাক মেরামতের কাজ করেছিলেন। একই সময় একই দিক থেকে আসা একটি মালবাহী বড় ট্রাক (যাহার নম্বর ঢাকা মেট্রো ট-২২-৪৬০১) থামিয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে দুটি ট্রাকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার পাশে দোকানের ভিতর প্রবেশ করে। এসময় থামিয়ে থাকা ট্রাকের ড্রাইভার আহত হন ও অপর ট্রাকের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ীর কেবিনে আটকা পড়ে যায়। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা আটকা পড়া হেলপার সহ অপর ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার ভাতপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে ট্রাক ড্রাইভার শাহিন আলম (২৯) ও অপরজন হলেন, যশোর সদর উপজেলার শংকরপাশা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে ট্রাকের হেলপার সাব্বির হোসেন (১৬)।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রায় ১ ঘন্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে দূর্ঘটনা কবলিত ট্রাকের কেবিনের কিছু অংশ কেটে ট্রাকের হেলপার ও অপর গাড়ীর ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাক দুটি ঘোড়াঘাট থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied