ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

পাইকগাছায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে গ্রেফতার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৬-৮-২০২৩ দুপুর ৪:১৭
খুলনার পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৮জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, শনিবার (৬ আগষ্ট) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার পরোয়ানার  আসামিদের গ্রেফতার করা হয়। দুই মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়ার আক্কাস গাজীর ছেলে আলাউদ্দীন গাজী(২৪) ও কপিলমুনির কাশিমনগর গ্রামের নজরুল গাজীর ছেলে নাজমুল গাজী(৪৫)। এসময় উভয়ের কাছ থেকে ৫০ গ্রাম করে মোট ১শ গ্রাম (গাঁজা) মাদক উদ্ধার করা হয়। অপরদিকে পরোয়ানার আসামিরা হলেন, রাড়ুলী ইউনিয়নের সামাদ সরদার(৩৮), নুরু গাজীর ছেলে বেল্লাল হোসেন, গদাইপুর ইউনিয়নের তকিয়ার রাসেল রেজা(২৩), হরিঢালী ইউনিয়নের জবেদ শেখের ছেলে ইকবল শেখ(৩৮), সোলাদানা ইউনিয়নে ভেটকিমারির আমান গাজী ও তার স্ত্রী আছিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য শুক্রবার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে আরো ১২ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। গত দুই দিনে মোট ২০ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন