ঘোড়াঘাটে গলায় ফাঁস নিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধের আত্মহত্যা
দিনাজপুরের ঘোড়াঘাটে শমসের আলী নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউপির কুন্দারামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
শনিবার (৫ আগস্ট) রাত ৮ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে রাত সাড়ে ৯টার সময় মৃতের ঘরের শয়নকক্ষ থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
খবর নিয়ে জানা যায়, তিনি পেশায় একজন ভ্যান চালক এবং সিজেনের সময় অন্যের জমিতে ধান রোপন করে দিনাতিপাত করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরটি পাওয়ার পর থেকে স্ত্রী বিলকিসকে নিয়ে দুজনে মিলে ওই ঘরেই বসবাস করে আসছিলো শমসের। তার চার ছেলে এবং তারা সকলেই অটোভ্যান চালক। তারা সকলেই আলাদাভাবে বসবাস করতো।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শমসের আলী দীর্ঘদিন থেকে মানুষিক সমস্যায় ভুগছিল। ৩/৪ দিন পূর্বে তিনি নিজেই নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে আত্মীয়-স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন। এখনো তার পেটে সেলাইয়ের দাগ আছে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ঘরের সিলিং ফ্যান এ লোহার রডের সাথে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করতে সহোযোগীতা করে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ধারণা করা হচ্ছে মানুষিক ও আর্থিক সমস্যাই তার আত্মহত্যা কারণ। এ বিষয়ে শমসেরের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied