পাইকগাছা থানার ওসি দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে
খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। রবিবার (৬ আগষ্ট) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান (পিপিএম সেবা) জুলাই মাসের পর্যালোচনায় মামলা তদন্ত, পরোয়ানার আসামি গ্রেফতার, সন্ত্রাস ও মাদক প্রতিরোধসহ আইনশৃংখলার উন্নতি অব্যাহত ও সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ অফিসার হিসেবে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের হাতে এই সম্মাননা স্মারকসহ সনদপত্র তুলে দেন। এ বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও পুলিশ সদস্যদের প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলা বাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। তিনি আরো বলেন, আমি যোগদানের পর থেকে সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করছি ও করবো। সবার সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত আছে। দায়িত্ব পালনে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসের জননিরাপত্তা বিধানসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ বিশেষ ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন মোঃ রফিকুল ইসলাম।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২