গজারিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ কেজি গাঁজা উদ্ধার
গজারিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ০৯ জন গ্রেফতারসহ ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ কেজি গাঁজা উদ্ধার এবং ১টি ১ বছর ৬ মাসের জি আর সাজা ও ১টি জি আর পরোয়ানা তামিল।
মুন্সীগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান (পি পি এম সেবা) এর তত্ত্বাবধানে, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী’র নেতৃত্বে এস আই মোহাম্মদ নুরুল হুদা ভূইয়া, এস আই আবুল কালাম, এস আই আবু কাউছার, এস আই সুজিত সরকার, এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক দ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযান পরিচালনার সময় ১। নাসির (২৯) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট , ২। মোঃ শরিফ হোসেন ও ৩। মোঃ আফজাল হোসেনদ্বয় কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট , ৪।মোঃ বাবু (২৭) কে ৩ কেজি গাঁজা , ৫। মোঃ আহাদ আলী ফরাজী (২০) ও শরিফ আহম্মেদ (১৯) দ্বয় কে ২ কেজি গাঁজা , ৬। মোঃ মোশারফ হোসেন (৪০) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ টি মাদক মামলায় ০৭ জন আসামীসহ সর্বমোট ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার করেন এবং এ এস আই ইসমাইল মিয়া , এক বছর ছয় মাসের ১ টি জিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ রাসেল মিয়া (২৮) ও এস আই সুজিত সরকার ১ টি জিআর পরোয়ানাভূক্ত পলাতক আসামী ২। মোক্তার হোসেন (২৮) কে গ্রেফতার করেন। বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied