কলমাকান্দায় মঙ্গলেশ্বরী নদীতে নিখোঁজ কৃষক
নেত্রকোনা কলমাকান্দা উপজেলা পাহাড়ি মঙ্গলেশ্বরী নদীতে পলিথিন তুলতে গিয়ে এক কৃষক নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ৭টায় উপজেলার খারনৈ ইউনিয়নে বৈঠকখালী এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ প্রতিবেদন লেখা (দুপুর ২টা) পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মো. চাঁন মিয়া (৫৫) একই ইউনিয়নের তিলকপুর গ্রামের মোহাম্মদ লাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে চাঁন মিয়া ধান লাগানোর জন্য তার দুজন সহকর্মীকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হন। বৈঠকখালী গ্রামে মঙ্গলেশ্বরী নদীর ওপর বাঁশের সাঁকোর দিয়ে হওয়ার সময় চাঁন মিয়ার মাথায় পরিধানে থাকা পলিথিনটি নদীতে পড়ে যায়। পলিথিন তুলতে নদীতে সাঁতার দেওয়ার পর থেকে চাঁন মিয়া নিখোঁজ রয়েছেন।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী সদস্যরা উদ্ধারের কাজ করছেন।
কলমাকান্দার থানার ওসি মো. আবুল কালাম কৃষক নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান