ফুলছড়িতে ঐতিহ্যবাহী পাতা খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
গাইবান্ধার ফুলছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া যুব সমাজের আয়োজনে গত রোববার বিকেলে ভান্ডারীর বাড়ির সামনে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও উদাখালী ইউপির চেয়ারম্যান প্রার্থী অনিক হাসান টিটু। উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মিয়া, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হইবর রহমান হবু, ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিক, ফারুকুল ইসলাম, মিলু মিয়া প্রমুখ।
পরে চূড়ান্ত খেলায় প্রথম স্থান অধিকারীকে একটি খাসি, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি এলইডি টিভি ও তৃতীয় স্থান অধিকারীকে একটি মোবাইল ফোন পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অনিক হাসান টিটু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
৫ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ পাতা খেলায় মোট ১০টি দল অংশগ্রহণ করে। এলাকার বিনোদন প্রেমি হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied