হরিরামপুর থানায় পুলিশ কনস্টেবলের বিদায়ী সংবর্ধনা
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় দিয়াবাড়ী গ্রামের মো. আনছার আলী ১৯৮৩ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগ দেন। ৩৮ বছর চাকরিজীবন শেষে আজ বুধবার (৪ আগস্ট) ছিল তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার দিন। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মৃহূর্তটি স্মরণীয় করতে বিশেষ সংবর্ধনার আয়োজন করে হরিরামপুর থানা পুলিশ। সংবর্ধনা শেষে ফুল, বেলুন ও রঙিন কাগজ দিয়ে সাজানো ওসির সরকারি গাড়িতে তাকে পৌঁছে দেয়া হয় তার গ্রামের বাড়িতে। চাকরিজীবনের শেষদিনে সহকর্মীদের কাছে থেকে এমন সম্মান পাওয়াতে অভিভূত এ পুলিশ সদস্য।
বুধবার বিকেলে থানায় স্বাস্থ্যবিধি মেনে আনছার আলীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আনছার আলীর হাতে বিদায়ী উপহার তুলে দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন- হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন, এসআই মো. জালাল হোসেন, এএসআই মো. শহীদুজ্জামান ও কনস্টেবল মো. আমির হোসেন।
মো. আনছার আলী জানান, চাকরিকালীন তিনি ঢাকা মেইন ব্যারাক পুলিশ লাইনস, চট্টগ্রাম আরআরএফ, নোয়াখালী পিটিএস, খাগড়াছড়ির পানছড়ি থানা, ফরিদপুর পুলিশ লাইনস, টাঙ্গাইল পুলিশ লাইনস, মাদারীপুর সদর থানা (ট্রাফিক হিসেবে), সৈয়দপুর রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ, নারায়ণগঞ্জের বন্দর থানা, ঢাকা জেলা পুলিশ, ঢাকা জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী থানা ও সবশেষে নিজ থানা হরিরামপুরে কর্মরত ছিলেন।
তার বিদায়বেলায় থানা প্রাঙ্গণে এক আবেগঘন মুহূর্তের তৈরি হয়। সহকর্মী সবাই আনছার আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। তাকে ফুলের মালা পরিয়ে দেন ওসি সৈয়দ মিজানুর রহমান। সহকর্মীদের ভালোবাসা ও সম্মানে আবেগাপ্লুত হয়ে পড়েন আনছার আলী।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, সত্যিকারার্থে বিদায়বেলাটা খুব কষ্টের। তার বিদায়ের মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই মূলত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আবেগাপ্লুত আনছার আলী বলেন, চাকরিজীবন শেষে সম্মানের সঙ্গে বিদায় নেয়া অনেক আনন্দের। ওসি স্যারসহ অন্য সহকর্মীরা আমাকে দারুণ সম্মান জানিয়েছেন। ওসি স্যারের গাড়িতে করে আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। বিদায়বেলার এই সম্মান আমার চিরদিন মনে থাকবে।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied