মান্দায় জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও'র সংবাদ সম্মেলন
"আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পার্যায়ে (২য় ধাপে) মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ইউএনও লায়লা আঞ্জুমান বানু বলেন, মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পার্যায়ে (২য় ধাপে) মান্দায় ১৭৭ টি ভূমি ও গৃহহীন পরিবার আধাপাকা ঘর পাচ্ছেন। এর মধ্যে হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন করার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ২২ হাজার ১ শত ১টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে খাস জমিসহ গৃহ হস্তান্তর করবেন বলে সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে