ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

কুমিল্লা জেলা প্রশাসকের সাথে চৌদ্দগ্রামের নেতৃবৃন্দের মতবিনিময়


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৭-৮-২০২৩ দুপুর ৩:৫২

কুমিল্লা জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এর সাথে চৌদ্দগ্রামের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সুধীজন ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার দীপ্তি, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দিন, তারাশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, চৌদ্দগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। 
সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ, ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাছুম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, এ কে খোকন, মাহফুজ আলম, জাফর ইকবাল, কাজী ফখরুল আলম ফরহাদ, আবু তাহের, মোস্তফা কামাল, হাজী জানে আলম ভূঁইয়া, মাইন উদ্দীন ভূঁইয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন, সমবায় অফিসার ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর আলম প্রমুখ। 
চৌদ্দগ্রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন চৌদ্দগ্রাম উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম, পবিত্র গীতা পাঠ করেন বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী দীপঙ্কর বিশ্বাস।
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বিআরটিএ নিয়ন্ত্রণে ‘দালাল বড়ুয়া বাবু’! ঘুষ ছাড়া মিলছে না সেবা

বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বারহাট্টার ফুটবলপ্রেমীরা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে পত্নীতলা ব্যাটালিয়ন

গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে গজারিয়া নৌ পুলিশ

নেশার টাকা না পেয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু-আত্মহত্যার চেষ্টায় হাসপাতালে স্বামী

সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজা

কোনাবাড়ীতে বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে মারপিট বৃদ্ধ নিহত, আহত ৪, আটক ২

বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট জুবায়ের আল মাহমুদ (জুয়েল)

কসবায় কবরস্থানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

ডাকাতির সময় নিজ সদস্যকে গুলি করে হত্যায় ঘাতক ডাকাত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

বিজিবির তৎপরতায় অবশেষে দু'দিন পর ঠাকুরগাঁও সীমান্তে শূণ্যরেখা থেকে ১১ ব্যক্তিকে সরিয়ে নিল বিএসএফ