মধুপুরে অসহায় বৃদ্ধার নিজের ঘরের স্বপ্ন পূরণ করলো "স্বপ্ন বুনন"
স্বামী নিতাই চন্দ্র র্বমণকে হারিয়ে এক রকম অসহায় হয়ে পড়ে ছিলেন পশ্চা পদ র্বমণ পরিবারের অশীতিপর বৃদ্ধা মতি রাণী র্বমণ । ১০ বছর হলো ভালোবাসার স্বামী হারা তিনি। অভাবে কোন রকম খেয়ে ধেয়ে চলতো তাদের সংসার । স্বামী চিরদিনের জন্য চলে গেছেন, পিছু ছাড়েনি অভাব।
নিত্যদিনের সঙ্গী হয়ে আরও তেজ নিয়ে তার পাশে অভাব যেন দৃঢ় অবস্থান গেড়েছে। স্বামীকে হারানোর পর মাথা গোঁজার নিরাপদ আশ্রয়টুকু ছিল না। র্জীণ একটি কুঠিরের মাচায় শুয়ে প্রতিদিন একটি ছোট্ট ঘরের স্বপ্ন দেখতেন। কিন্তু গত ১০ বছরে তার সে স্বপ্ন পূরণের পথ তৈরি হয়নি। অবশেষে ‘‘স্বপ্ন বুনন’’ নামের মধুপুরের ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন একটি টিনের দু’চালা ঘর নিয়ে বৃদ্ধা মতি রাণীর পাশে দাঁড়ালো। ফলে বহুদিনের অধরা স্বপ্নকে র্স্পশ করলেন মতি রাণী।
গল্পটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের বেরীবাইদ গ্রামের র্দুগম এলাকার র্বমণ পল্লীর বাসিন্দা মৃত নিতাই চন্দ্র র্বমণের স্ত্রী মতি রাণী র্বমণের। গেল শুক্রবার বিকেলে মতি রাণীর কাছে হস্তান্তর করা হল ঘরটি। মানবিক এমন একাধিক ইভেন্ট পরিচালনা করা স্বপ্ন বুনন শুধু ঘর নয়
সাথে ঘরে বিদ্যু সংযোগ, এলইডি বাতি , ফ্যান লাগিয়ে দিয়েছে। থাকার চৌকি, চৌকিতে বিছানোর জন্য তোষক, বিছানার চাদর, বালিশের
ব্যবস্থা হয়েছে। পরার একটি শাড়ি, খাওয়ার জন্য এক বস্তা চাল, ডাল, তেল, পেঁয়াজ , মরিচসহ এক দেড় মাসের প্রয়োজনীয় সাংসারিক পণ্য
দেয়া হয়েছে।
ওইদিন ছোট্ট কুঠিরের ছোট্ট উঠান স্বপ্ন বুননের সিনিয়র এডমিন সামিউল আলম সুলতান, সেলিম রেজা, রবিউল ইসলাম , মাহিন ইসলাম পরান, লিমা, ইন্দ্রজিতসহ বেশ কিছু তরুণ নারী পুরুষ সদস্যে ভরে গিয়েছিল। এমন অনুষ্ঠানের আমন্ত্রণে হাজির হয়ে ছিলেন উপজেলা সমাজসেবা র্কমর্কতা ইসমাইল হোসেন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি ইত্তেফাকের সাংবাদিক মধুপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক জয়নাল আবেদীন, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম শহীদ।
স্বপ্ন বুনন সদস্য ও আগতদের হাত থেকে ওইদিন উপহার হিসেবে ঘর প্রাপ্তির দৃশ্যটি মতি রাণীর কাছে ছিল সত্যি এক অনন্য ঘটনা।
মতি রাণীর সাথে কথা বলে জানা গেল, ১৯৪০ থেকে ৪২ এর মধ্যে তার জন্ম। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল সুন্দর একটি জীবনের। শারীরিক বাড়ন্ত আর স্বপ্ন বুনন একসঙ্গে চলছিল। কিন্তুবিয়ে সংসার হলেও দারিদ্রতা তার স্বপ্ন বুননকে এগিয়ে নিতে পারেনি। কোনোরকম বেঁচে থাকার জোত যোগাড় ছাড়া বাড়তি কোনো সুযোগ তার জীবনে আসেনি। তাই ৬ সন্তানের মা মতি রাণীর কাছে অধরা থেকেছে স্বপ্নের ‘সুখ’ ২০১৩ সালের দিকে হঠা ই স্বামীকে হারিয়ে একা হয়ে যাওয়ার সাথে যেন দুঃখের ষোলো কলা পূরণ হলো। স্বপ্নগুলো ভেসে গেলো দুঃখের সাগরে।
ঘর ছাড়া একটি র্শীণ কুঠিরের মাচায় র্বষা- শীতের কষ্টে চলছিল জীবন।
বিধবা ভাতা ও বিবিধ সহযোগিতায় পেটে ভাত জুটতো খুব কষ্টে। অভাবী আলাদা ছেলে মেয়ের সংসার থেকে যোগান হতো কিছু। নর সুন্দর নাতিরা ২/৪ টাকা দিলে তিনি জমাতেন। সপ্তাহে একদিন জমানো ১০/২০ টাকা নিয়ে বাড়ির অদূরের বৈরাগী বাজারে যেতেন বাজার করতে। বিষয়টি একদিন নজরে আসে স্বপ্ন বুনন’র এডমিন ওই এলাকার ইন্দ্রজিত বৈষ্ণব নামের এক তরুণের। খোঁজ লাগান তিনি। একদিন মতি রানীর বাড়িতে গিয়ে হাজির হন। কথা বলেন মতি রাণীর সাথে । পরে তার বসবাসের
দুরবস্থা দেখে এডমিন গ্রুপে আলোচনা করেন। সবাই ঐক্যমতে পৌছেন মতি রাণীর স্বপ্নের একটি ঘর করে দেয়ার। তাদের স্বপ্ন বুনন পেইজে ছবি দিয়ে সাহায্যের জন্য আহবান জানানো হয়। এডমিন সেলিম রেজা, মাহিন ইসলাম পরানসহ সবাই জানান, বিষ্মিত হয়েছি। অভূতর্পূব সাড়া মেললো।পোস্ট দেয়ার পর এক রাতেই সাহায়্যদাতাদের কাছ থেকে মতি রাণীর ঘরের খরচ পাওয়া গেলো। দেশ বিদেশে অবস্থান করা দাতাদের টাকায় মতি রাণীর শান্তির নীড় হলো।
এডমিন প্যানেলের সদস্যদের কাছ থেকে জানা গেল, মানবিক সাহায্যের ডিজিটাল প্লাটর্ফম তাদের এই স্বপ্ন বুনন ।
গত ২০২১ সালে প্রতিষ্ঠার পর পরই র্দুঘটনায় পা হারানো হাকিমকে অটোভ্যান রিক্সা কিনে দিয়ে তাদের মানবিক সেবার কাজ শুরু হয়েছে। র্অধ লক্ষাধিক টাকা ব্যয়ে অটোভ্যান তৈরি করে ঈদের আগের রাতে আব্দুল হাকিম পরিবারের কাছে তুলে দেয়ার দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে আছে। তারপর আরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্যান্সার রোগীর চিকি সায় র্অথ জোগানসহ বেশ কয়েকটি ইভেন্ট পরিচালনা করেছে তারা। প্রতিষ্ঠার প্রায় তিন বছরের মাথায় ব্যতিক্রমী আরও একটি ইভেন্ট শেষ করতে পেরে স্বপ্ন বুননের সবার চোখে মুখে আনন্দ তৃপ্তির ঝিলিক। মতি রাণীর জন্য ঘরের ব্যবস্থা করার সফলতা তাদের উ সাহের অনুসঙ্গ। আবারও অন্য কোন মানবিক ইভেন্টের খোঁজে নতুন করে তারা পথ চলবে ।
এমএসএম / এমএসএম
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ