ফরিদপুর আশার বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষা সুপারভাইজারদের কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে আশার বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ আগস্ট) সকাল ১০ টায় বি.এল.সি, ফরিদপুরে আশা-ফরিদপুর ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক এর সভাপতিত্বে এই শিক্ষা সুপারভাইজার কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের এসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম) মোঃ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের এডুকেশন ম্যানেজার সামিউল হক।
উক্ত কর্মশালা আয়োজনের দায়িত্বে ছিলেন আশা ফরিদপুর (সদর) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ তায়জুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, আশার সিনিয়র এডুকেশন অফিসার, এডুকেশন অফিসার, রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এবং শিক্ষা সুপারভাইজার গণ।
এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সামিউল হক বলেন, "আশা দেশব্যাপী দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে প্রায় ১৩ হাজার ৫৩৪টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় ৩ লক্ষ্য ৮২ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে । যার মধ্যে আশা-ফরিদপুর বিভাগে ৮৫৭ টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে ২৩,৪৬৬ জন শিক্ষার্থীকে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। ১৫টি শিক্ষাকেন্দ্রের সুপারভিশনের দায়িত্ব পালন করেন ০১ জন শিক্ষা সুপারভাইজার। তাই শিক্ষা সুপারভাইজারদের কাজের গুনগত মান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied