ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

হাসপাতালে ‍আরো ২৩৭ ডেঙ্গু রোগী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২১ বিকাল ৬:৪৫

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় আরো ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১৬ জন। মোট ২৩৭ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ‍ই মুহূর্তে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।  বুধবার (৪ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৩ আগস্ট সকাল ৮টা থেকে ৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রােগী ভর্তি হয়েছেন ২৩৭ জন। তাদের মধ্যে ঢাকায় ২২১ জন এবং ঢাকার বাইরে ১৬ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪ জন এবং অন্যান্য বিভাগে সর্বমােট রােগী ভর্তি আছেন ৫৪ জন।

এতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে আজ (৪ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশের হাসপাতালগুলোতে সর্বমােট রােগী ভর্তি হয়েছিল ৩ হাজার ৬৮৩ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৬১৭ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গেুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর নিশ্চিত করেনি স্বাস্থ্য অধিদফতর।

ডেঙ্গু সন্দেহে ৮টি মৃত্যুর তথ্য রােগতত্ত্ব, রােগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। যদিও আইইডিসিআর এখনাে কোনো মৃত্যুর পর্যালােচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

এমএসএম / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল