ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়িতে দু’পক্ষের বিরোধের জের ধরে মোহাম্মদ নয়ন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত নয়ন দক্ষিণ খিরাম এলাকার ৮ নম্বর ওয়ার্ডের জাবেদুল আলমের পুত্র। ৮ আগষ্ট ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আধারমানিক গ্রামের কুলালপাড়া সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, সর্তা খালের উজান থেকে পানির সঙ্গে কিছু দামি কাঠ ভেসে আসছিল। এসব কাঠ সংগ্রহ করতে খালের কমিটিহাট অংশে ১৫-২০ জনকে নিয়ে নয়ন গিয়েছিল। কিন্তু কমিটিহাট এলাকার আরও কয়েকজন যুবক এসব কাঠ সংগ্রহ করতে যায়। এ সময় কাঠ সংগ্রহ করা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে নয়ন নিহত হয়। খবর পেয়ে ফটকছড়ি থানা পুলিশ লাস উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। দু’গ্রুপের মধ্যে ব্যবসায়ীক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পারি। নিহতের স্ত্রী আসছে থানায়। মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied