দুর্গাপুরে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুরে নদী পার হতে গিয়ে নিখোঁজের পরেরদিন কৃষক হোসেন আলীর (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাইখালী নদী থেকে লাশ উদ্ধার করা হয়। হোসেন আলী উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
ওই কৃষক গত সোমবার সকালে সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের কর্মীরা জানায়, সোমবার সকালে বিলের ধান ক্ষেতে ধানের চারা রোপনের জন্য চারা নিয়ে বের হন হোসেন আলী। যাওয়ার পথে সাঁতারে নদী পার হওয়ায় সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। আজ (মঙ্গলবার) সকালে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারের নিহতের স্বজনেরা মৃতদহে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
দুর্গাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান