ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সোনারগাঁয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন মেঘনায় বিলীন কৃষি জমি ও ঘরবাড়ি


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ৩:৪৭

 মেঘনা নদীতে বালু মহাল ইজারার উপর উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছেন। আদালত কর্তৃক স্থগিতাদেশের ফলে মেঘনা নদীতে স্থানীয় প্রশাসন বালু মহাল ইজারা দিতে পারবেন না। উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে কোন রকম ইজারা ছাড়াই সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব খাটিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় ২০-২৫টি ড্রেজারের মাধ্যমে মেঘনা নদীতে দিনরাত অভিরাম চলছে বালু উত্তোলন। যার ফলে নদী তীরবর্তী চরকিশোরগঞ্জ এলাকার মানুষের কৃষি জমি ও ঘরবাড়ি মেঘনায় বিলীন হতে চলেছে। বর্ষা মৌসুমের এই সময়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনে ভাঙ্গন আতঙ্কে রয়েছেন সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ, চরহোগলা, কাশেম নগর, মধ্য চরহোগলা, আদর্শগ্রাম ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার দড়িকান্দি, হাজীপুর, দৌলতপুর, ফুলদি, ইসমানীচার ও ভাটিবলাকি এলাকার প্রায় ৬০ হাজার বাসিন্দা। সম্প্রতি ২০-২৫টি শক্তিশালী ড্রেজারের মাধ্যমে মেঘনা নদীতে দিনরাত অভিরাম বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের মাটি সরে গিয়ে ইতোমধ্যে ২৫-৩০টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। অবৈধ এই বালু উত্তোলন বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষে চরকিশোরগঞ্জ এলাকার সায়েব আলী মাতাব্বর নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিজ সাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
নদী তীরবর্তী বাসিন্দাদের অভিযোগ উঠেছে, চরকিশোরগঞ্জ এলাকার প্রয়াত আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিনের ছেলে রাসেল মিয়ার নেতৃত্বে তার সহযোগি সোহেল রানা, শামীম আহম্মেদ স্বপন, আরমান, তুষার, ফিরোজ মিয়া, আলী হোসেন, মোসলেম মিয়া, মিন্টু মিয়া, মুকুল হোসেন, মুরাদ হোসেন, সোহাগ মিয়া, শাহাদাত মিয়া, সাকিব আহম্মেদসহ ৩০-৩৫ জনের একটি সিন্ডিকেট সোনারগাঁ উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে মেঘনা নদী তীরবর্তী বিভিন্নস্থান থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। সরকার দলীয় ও রাজনৈতিক ছত্রছায়ায় বালু সন্ত্রাসীরা অনেক প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। ইতঃপূর্বে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন ব্যক্তি মিথ্যা মামলার আসামি হয়েছেন।
চরকিশোরগঞ্জ এলাকাবাসী জানান, সোনারগাঁ উপজেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ চরকিশোরগঞ্জ এলাকায় প্রায় ১৮ হাজার মানুষের বসবাস। চরকিশোরগঞ্জ এলাকায় রয়েছে একটি বাজার, দুটি উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদরাসা ও মিনি কক্রাবাজার নামে একটি বিনোদন কেন্দ্র। বালু উত্তোলন বন্ধ করে এ প্রতিষ্ঠানগুলো রক্ষা করা এখন খুবই জরুরি। 
নাম প্রকাশে অনিইচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে রাসেল মিয়া চরকিশোরগঞ্জ ও চরহোগলা এলাকায় নদীতে চাঁদাবাজি ও ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনের দায়িত্ব নিয়েছে। রাসেল মিয়ার সঙ্গে রয়েছে ৩০-৩৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী। তাদের অবৈধ উপার্জনের টাকা স্থানীয় প্রশাসনের অনেকের পকেটেই যায়। 
সরেজমিন মেঘনা নদীর চরকিশোরগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায়, মেঘনা নদী তীরবর্তী কৃষি জমির পাশে শক্তিশালী ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজারে তেল সরবরাহ করার জন্য সার্বক্ষণিক একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়োজিত রয়েছে। এছাড়া ইঞ্জিনচালিত আরো দুটি নৌকায় ১০-১৫জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সার্বক্ষনিক পাহারায় রয়েছেন। যাতে কেউ বালু উত্তোলনে বাধা হয়ে না দাঁড়ায়। 
বালু উত্তোলনে নেতৃতে থাকা রাসেল মিয়া জানান, আমরা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় থেকে বালু মহাল ইজারা নিয়ে বৈধভাবেই বালু উত্তোলন করছি। আমরা অবৈধভাবে কোনো বালু উত্তোলন করছি না। শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, বালু উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে নদীতে বালু উত্তোলনসহ অনেক অপকর্মই করে থাকেন স্থানীয় সন্ত্রাসীরা। বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। 
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান উল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। খোঁজ খবর নিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং বালু উত্তোলন বন্ধ করা হবে। 

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা