রাজস্থলীতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা ৯৩তম জন্মবার্ষিকী পালিত
সারাদেশব্যাপী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু যদি বাঙালির বটবৃক্ষ হয়ে থাকে তবে বঙ্গমাতা হলেন সেই গাছ, যেটি বটবৃক্ষকে ছায়া দিয়েছেন। অবিনাশী জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। ধৈর্য, নিষ্ঠা,সহিষ্ণুতা ও বিচক্ষণতা এই চার গুণের সংমিশ্রণ ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধু যদি সম্মুখ সময়ে সর্বাধিনায়ক হন, তবে বঙ্গমাতা হলেন সেই নায়কের হাতের মশাল যেটি অন্ধকার থেকে আলো ছড়িয়েছিল।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আবুল খায়ের, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম, থানা ওসি তদন্ত দেওয়ান সামস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনোরন্জন দাশ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে উপজেলার পাঁচজন দুস্থমহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ছবি ক্যাপসন, রাজস্থলীতে বঙ্গমাতার জন্ম দিন উপলক্ষে দুস্থ মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied