শ্রীনগরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
শ্রীনগর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এবং উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তোহা মোহাম্মদ শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা আক্তার তোরণ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল বাকী, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ নেতা সামসুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার