ওমর হাজ্জাজ সিসিসিআই’র সভাপতি নির্বাচিত
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র (সিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ’র পুত্র ও সাবেক পরিচালক ওমর হাজ্জাজ। মঙ্গলবার (৮ আগস্ট) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’র সভায় সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন ও সহ-সভাপতি হয়েছেন এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের কণ্যা রাইসা মাহবুব।
নবনির্বাচিত পরিচালক এ. কে. এম. আক্তার হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, সদস্য মোহাম্মদ আলী চৌধুরী ও ওয়াহিদ আলম এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান সরওয়ার হাসান জামিল। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ শেষে নবনির্বাচিত পর্ষদ দায়িত্ব গ্রহণ করবেন।
প্রতি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হচ্ছেন-প্যাসিফিক জিন্স লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, সিলভার সিন্ডিকেট’র স্বত্বাধিকারী এ. কে. এম. আক্তার হোসেন, এ. এস. শিপিং লাইন্স’র স্বত্বাধিকারী অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জে.এন. শিপিং লাইন্স’র স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), আর.এস.বি. ইন্ডাস্ট্রিয়াল লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, নাহার পোল্ট্রি লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান (টুটুল), হোসেন ফিশারিজ’র স্বত্বাধিকারী মাহফুজুল হক শাহ, গোল্ডেন কন্টেইনার্স লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক বেনাজির চৌধুরী (নিশান), আর.এম. এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মোঃ আলমগীর পারভেজ, পাওয়ারবাংলা কর্পোরেশন’র স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএল লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ফোর এইচ এ্যাপারেলস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, মডার্ন হ্যাচারী লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, চয়েস মোটরস’র স্বত্বাধিকারী মাহবুবুল হক, পিএইচপি মোটরস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার পারভেজ, আজাদ সিন্ডিকেট’র স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম আজাদ, এফ.এ. ট্রেডিং’র স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এম. এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মোহাম্মদ মনির উদ্দিন, সেরি মেচান ট্রাভেল’র স্বত্বাধিকারী আখতার উদ্দিন মাহমুদ, অর্কিড ট্রেডিং’র স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্পেকট্রাম সলিউশন্স’র স্বত্বাধিকারী ওমর মুক্তাদির।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার