ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ভূমিহীন ও গৃহহীন ৭৫ টি পরিবার পেল জমিসহ ঘর


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ২:১১
ঢাকার ধামরাইয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরোও ৭৫ পরিবারের মাঝে জমিসহ ঘরের কাগজ হস্তান্তর করা হয়েছে।
বুধবার (০৯ আগস্ট) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে ঘর বিতরণ উদ্বোধন করার পর ধামরাইয়ের ৭৫ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের দলিল পত্র ও প্রয়োজনীয় সকল কাগজ পত্র হস্তান্তর করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
 
প্রকল্প তথ্যসূত্র অনুযায়ী, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ধামরাই উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ধামরাই উপজেলায় মোট ৬০০ গৃহের মধ্যে ১ম পর্যায়ে ৩৫ টি, ২য় পর্যায়ে ৩৫ টি, ৩য় পর্যায়ে ১৫০ টি এবং চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ২৮৫ টি এবং আজ চতুর্থ পর্যায় (২য় ধাপে) ৭৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ২০ টি ঘরের কাজ নির্মাণাধীন রয়েছে, যা কাজ সম্পন্ন হলে হস্তান্তর করা হবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম বুলবুল, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ প্রমুখ।
 
 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত