ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জে ভুয়া চিকিৎসক ও ইউনানী কবিরাজকে কারাদণ্ড


ইয়ামিন কাদের নিলয়, ভেদরগঞ্জ photo ইয়ামিন কাদের নিলয়, ভেদরগঞ্জ
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ২:১২
শরীয়তপুরের ভেদরগঞ্জে ভুয়া চিকিৎসক ও ইউনানী কবিরাজকে ২০০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ আগষ্ট) বিকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ঐ ভুয়া চিকিৎসক হলেন, মোঃ আবুল হাসেম সরদার। তিনি দীর্ঘদিন ধরে ভূয়া চিকিৎসা দিয়া আসছিলেন।
মঙ্গলবার বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ইকরকান্দি গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন। এসময় তার বাড়ি থেকে অশঙ্খ অবৈধ ইউনানির ঔষধ ও সিরাপ উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন অভিযোগ আসছে নারায়ণপুর ইউনিয়নে ইকরকান্দি গ্রামে ভুয়া চিকিৎসক ও ইউনানী কবিরাজ আবুল হাসেম সরদার মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছে। আজ বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে আটক করা হয়।
তারপরে অবৈধ উপায়ে ওষুধ তৈরি, চিকিৎসা প্রদান এবং ওষুধ বিক্রির অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এবং ঔষধ আইন ১৯৪০ অনুসারে ২০০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন