ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
নেত্রকোনা পৌরশহরের কুড়পাড় এলাকায় ট্রাক চাপায় পান্না আক্তার (১৫) নামে এসএসসি পরীক্ষার্থী ঘটনাস্থলে হন। তিনি কান্দি আলী আলীয়া মাদরাসার শিক্ষার্থী ও সদর উপজেলার হরিপুর গ্রামের মস্তু মিয়ার মেয়ে। এ সময় মোটরসাইকেলে তার বড়ভাই শরীফ মিয়া (২২) গুরুত্বর আহত হন। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে বড়ভাইয়ের সাথে শহরে আসার সময় পৌরশহরের কুড়পাড় এলাকায় ট্রাকের চাপায় পান্না আক্তার ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেলে তার বড়ভাই শরীফ মিয়া (২২) গুরুত্বর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পান্নাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা মডেল থানার ওসি মো. লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান