ঘোড়াঘাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২,১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে সারাদেশে ১২টি জেলার ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণার উদ্বোধন কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, দিনাজপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণার অংশ হিসেবে ঘোড়াঘাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় উপজেলা পরিষদ থেকে ১টি পরিবারকে জমি ও গৃহ প্রদানের অর্থায়ন সহ মোট ৪র্থ ধাপে ১৮৮৭টি পরিবারের মাঝে জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। এছাড়াও যদি এখনো কোনো পরিবার ভূমিহীন ও গৃহহীন থাকে তাহলে সে পরিবারকেও এ কর্মসূচির আওতায় পূনর্বাসিত করা হবে।
এ সময় অনুষ্ঠানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ চন্দ্র সরকার, পল্লী বিদ্যুৎ এর রানীগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সামসুল ইসলাম, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু সহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য
গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর
Link Copied