ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় নিখোঁজের ৩দিন পর একজনের লাশ উদ্ধার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৯-৮-২০২৩ দুপুর ৪:৫

খুলনার পাইকগাছায় নিখোঁজের তিনদিন পর চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় বিশ্বজিৎ সানা'র লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে সে হত্যাকাণ্ডের শিকার হলো তা পরিবার বা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সোলাদানা ইউপির আমুরকাটা গ্ৰামের মৃত মনোরঞ্জন সানার কনিষ্ঠ পুত্র বিশ্বজিৎ সানা রোববার (৬ আগষ্ট) রাত থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে খোঁজ করে পায়নি।
নিখোঁজের তিনদিন পর বুধবার (৯আগষ্ট) সকালে আমুরকাটা দীঘা সীমানার দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি চিংড়ি ঘেরে ভাসমান লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাছের ঘের থেকে লাশটি উপরে তুলতেই হারিয়ে যাওয়া বিশ্বজিৎ সানা বলে তার পরিবার শনাক্ত করে। এসময় লাশের গায়ে টি শার্ট ও পরোনে লুঙ্গি ছিল। গোপন সূত্রে জানা গেছে, এলাকার বিভিন্ন মাছের ঘেরে সে মাছ চুরি করতো। চুরির ঘটনায় ধরা পড়লে তাকে পিটিয়ে হত্যা করতে।
 
থানা ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে পরকীয়া ও চুরির ঘটনা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রতসময়ের মধ্যে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার করা সম্ভব।এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ