ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিখোঁজের ৮দিন পর চালকের মরদেহ উদ্ধার, আটক-১


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২৩ বিকাল ৫:১৯

নেত্রকোনা দুর্গাপুরের সদর ইউনিয়নে সীমান্তবর্তী দাহাপাড়া এলাকা থেকে নিখোঁজের আটদিন পর হাকিম মিয়া (২২) নামের এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই এলাকার পাহাড়ের নীচ থেকে এ লাশ উদ্ধার করা হয়। হাকিম মিয়া পার্শ্ববর্তী উপজেলা পূর্বধলার নাটেরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত বিনয় সরকার (২১) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। 
নিহতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার (০১আগস্ট) মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় হাকিম। ওইদিন রাতে বাড়ি না ফিরলে তার পরিবার পুর্বধলা থানায় একটি জিডি করেন। 
পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার জিডি ও বিভিন্ন সূত্র ধরে দুর্গাপুরের বিরিশিরি এলাকার বিনয় সাহা নামের একজনের খোঁজ পাওয়া যায়। পরে গত মঙ্গলবার রাতে বিনয়কে আটক করলে তার দেয়া তথ্যে আজ (বুধবার) সকালে সীমান্তবর্তী দাহাপাড়া এলাকা থেকে হাকিমের লাশ উদ্ধার করা হয়েছে। টাকা ও মোটরসাইকেল এর জন্য এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। 
দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির দ্বারা বিনয়কে আটক করি। পরে তার দেয়া তথ্য মতে সীমান্তবর্তী দাহাপাড়া এলাকা থেকে হাকিম মিয়ার লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ