ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিএনপি'র মহাসমাবেশে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবিতে ফুলছড়িতে বিক্ষোভ মিছিল


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৮-২০২৩ বিকাল ৫:২৩
২৮ জুলাই ঢাকায় বিএনপি'র মহাসমাবেশ থেকে গ্রেপ্তারকৃত গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম মন্ডল লিংকন সহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
 
বুধবার (৯ আগস্ট) দুপুরে ফুলছড়ি উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা পরিষদ গেট থেকে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরের গেটের সামনে ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক আব্দুল সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান হোসেন, সাবেক সদস্য সচিব ওয়েদুল ইসলাম জয়, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, সদস্য শাহরিয়ার কবির পাভেল, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
 
বক্তারা, আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার ঢাকা মহাসমাবেশ থেকে গ্রেপ্তার ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম মন্ডল লিংকন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ