কাশিয়ানীতে চোরাই স্বর্ণসহ গ্রেফতার-৩
গোপালগঞ্জের কাশিয়ানীতে বসতঘরের বেড়া কেটে স্বর্ণালংকার চুরির ঘটনায় স্বর্ণ ও মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ আগস্ট) কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকা ও মাদারীপুরের কালকিনি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি স্বর্ণের আংটি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রামদিয়া বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি ও তারাইল গ্রামের মৃত কিরণ বিশ্বাসের ছেলে উদয় বিশ্বাস (৪০), একই উপজেলার ফুকরা গ্রামের সাখাওয়াত শেখের ছেলে ডাবলু শেখ (৪৩) ও মাদারীপুর জেলার কালকিনি থানার ইনায়েতনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে আজিজুল হক (৩০)।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ জুলাই উপজেলার ফুকরা গ্রামের একটি বাড়ির বসতঘরের টিনের বেড়া কেটে স্বর্ণের চেইন, আংটি মোবাইল ফোন ও ঘড়িসহ নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র।
এ ঘটনায় ভূক্তভোগী ওই নারী বাদী হয়ে ১৫ জুলাই কাশিয়ানী থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। পরে উদ্ঘাটনে নামে মামলার তদন্ত কর্মকর্তা। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে স্বর্ণ ও মোবাইল ফোনসহ ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো জসিম জানান, এ ঘটনায় চুরি হওয়া বাকি স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
Link Copied