টাঙ্গাইলের ৯ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা
টাঙ্গাইলে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ৩১৪টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইলে ১২টি উপজেলার মধ্যে ৯ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ৯ আগস্ট বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারের নতুন ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার পর টাঙ্গাইলের বাসাইলে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘরের দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার'সহ উপকারভোগীরা। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘাটাইল উপজেলায় ৪০টি, নাগরপুরে ৩৮, সদরে ৬৭, মির্জাপুরে ৬৪, কালিহাতীতে ১৮, ভূঞাপুরে ৪২, বাসাইলে ১৫টি পরিবারের ঘর হস্তান্তর করা হলো। সব মিলিয়ে টাঙ্গাইলের নাগরপুর, মির্জাপুর, বাসাইল, কালিহাতী এবং ঘাটাইল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো। এর আগে আরও চার উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে জেলার ১২ টি উপজেলার মধ্যে ৯ উপজেলা গৃহহীনমুক্ত। জেলা প্রশাসক জানান বাকি আরও তিন উপজেলাকে দ্রুতই গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এদিকে একই সময়ে টাঙ্গাইল সদর উপজেলার ৬৭টি পরিবারের মাঝে ঘরের কাগজপত্র হস্তান্তর করেন স্থানীয় টাঙ্গাইল (৫) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, বাঘিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এসএম মতিউর রহমান মন্টু 'সহ সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি