বালাগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রোজিনা আক্তর বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। লিঙ্গ বৈষম্যের সুযোগ নেই। তৃতীয় লিঙ্গের মানুষ এখন নেতৃস্থানে রয়েছেন।
১০ আগস্ট বৃহস্পতিবার সাড়ে ১২টায় বালাগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে "বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি" উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ক্রিশ্চিয়ান ইউডের সহযোগীতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার।
মতবিনিময় সভায় বিভাগীয় কর্ডিনেটর সাখাওয়াত হোসাইন সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল আহমদ, তথ্য সেবা কর্মকর্তা সুবর্ণা দাস, ইউডিএফ রাজু আহমদ, মহিলা বিষয়ক প্রশিক্ষক রোমানা আক্তার নিপুন, বালাগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান এম.এ মতিন, ইউপি সদস্য আব্দুস সহিদ দুলাল, সাংবাদিক ও উন্নয়নকর্মী শাহাব উদ্দিন শাহিন সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বন্ধু সোসাইটির স্বেচ্ছাসেবক কাওছার আহমদ, লিমা বেগম, সামিয়া আফরিন সানজানা, পপি বেগম, সুভাষ রবি দাস প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied