গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করলেন বগুড়া রিজিয়নের এসপি মুনশী শাহাবুদ্দীন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করেছেন বগুড়া রিজিয়নে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। তিনি গত বৃহস্পতিবার (২৭ মে) বগুড়ায় যোগদান করেন। গতকাল শনিবার (২৯ মে) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ওসি খায়রুল ইসলাম। এরপর পরিদর্শন প্যারেডের সশস্ত্র সালাম গ্রহণ করেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
বগুড়া রিজিওয়নে যোগদানের পর এটিই তার প্রথম হাইওয়ে থানা পরিদর্শন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে সম্মুখযোদ্ধার ভূমিকায় দায়িত্ব পালন করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণ জনতার কাঁধে কাঁধ মিলিয়ে সেবা দিয়ে যাচ্ছে।
পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরে প্লাটুন কমান্ডার, কঙ্গোতে ডেপুটি কমান্ডার, দক্ষিণ সুদানে ডেপুটি কমান্ডার এবং সর্বশেষ মালিতে BANFPU-১ এর কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য ২০১০ সালে পূর্ব তিমুরে প্রেসিডেন্ট পদক লাভ করেন। পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন International Humanitarian Laws বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
উল্লেখ্য, তিনি নড়াইল জেলার লোহাগড়া থানায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৪ সালে লোহাগড়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) এবং মাস্টার্সে প্রথম শ্রেণি অর্জন করেন। বিবাহিত জীবনে দুই ছেলে ও এক কন্যসন্তানের জনক।
এমএসএম / জামান
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ