শ্রীনগরে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান
শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোন ও মাছ চাষের জলাশয় ভরাটের অভিযোগে ছাড়পত্রবিহীন ড্রেজার উচ্ছেদ অভিযান হয়েছে। বুধবার বিকালে দিকে উপজেলার পাটাভোগ এলাকার হোগলাগাঁও ও কুকুটিয়া এলাকার পুর্ব-মুন্সীয়া এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ। স্থানীয়রা জানিয়েছেন, ভ্রাম্যমাণ অভিযানের খবর পেয়ে ড্রেজার ব্যবসায়ীরা সব পালিয়ে যায়। এ সময় পুর্ব-মুন্সীয়া এলাকায় টুটুলের একটি ড্রেজার বন্ধ রাখতে বলা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, আজকের অভিযানে ড্রেজার সংশ্লিষ্ট কাউকে পাইনি। উপস্থিত সকলকে বলা হয়েছে এগুলো বন্ধ রাখার জন্য এবং রাস্তার প্রতিবন্ধকতা তুলে নেয়ার জন্য। তা না হলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ফসলী জমি, জলাশয় ও সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার