শোক দিবস উপলক্ষে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আলোচনা সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ৯ আগস্ট ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভা কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি ছিলেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ড. আনোয়ার হোসেন খান, এমপি, এ. কে. আজাদ ও ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান বক্তব্য রাখেন।সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল করিম নাজিম, ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন, পরিচালকবৃন্দ মোঃ সানাউল্লাহ সাহিদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, আব্দুল হালিম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানী সচিব মোঃ আবুল বাশার এবং সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোঃ সামছুদ্দোহা শিমু। উক্ত সভায় আলোচকবৃন্দ আধুনিক বাংলাদেশ বিনির্মাণে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও তাঁর জীবন দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারের উপর গুরুত্বারোপ করেন। বক্তাগণ বলেন, দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জানা প্রয়োজন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশের স্বাধীনতার পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুবিশাল অবদান বাঙ্গালি জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী এবং আপোষহীন নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদী। তিনি সবসময় এদেশের মানুষের মুক্তি নিয়ে চিন্তা করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সোনার বাংলা উপহার দিয়ে গেছেন। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম আমাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। স্বাধীনতা এবং শোষিত বাঙ্গালীদের অধিকার আদায়ে প্রতিবাদ ও সংগ্রাম করার জন্য বঙ্গবন্ধুকে তাঁর জীবনের বেশীরভাগ সময় জেল হাজতে থাকতে হয়েছে।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ